শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

বাঙ্গালী নদীর বাঁধে ভাঙ্গণ, নদীগর্ভে বিলীন জমি-ঘরবাড়ি

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

অতি বৃষ্টির কারণে ভাঙন দেখা দিয়েছে বগুড়ার শেরপুরের বাঙ্গালী নদীর বাঁধে। এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে আবাদি জমি ও ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর নদীভাঙন রোধে অস্থায়ী উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত বাঁধটি জরুরি রক্ষণাবেক্ষণে নেওয়া হয়েছে উদ্যোগ।

গত মাসের বৃষ্টিতে বগুড়ার গাবতলী, ধুনট ও শেরপুরের নিচু এলাকায় জমে থাকা পানির চাপে ভেঙে যায় বাঙ্গালী নদীর বাঁধ। এতে নদীগর্ভে বিলীন হয়ে যায় শতাধিক বিঘা আবাদি জমি। হুমকির মুখে চক কল্যানী এলাকায় দেড় কিলোমিটার রাস্তা।

নদীভাঙনে এরইমধ্যে বাড়ি-ঘর হারিয়েছে ৫০টি পরিবার। ভাঙন রোধে সরকারের নেওয়া কোনো উদ্যোগই কাজে আসছে না বলছেন স্থানীয়রা। ভাঙন অব্যাহত থাকলে আরও বাড়ি ঘর, জমি বিলীনের আশঙ্কা রয়েছে।

৩৩ বছর আগে যমুনা নদীর শাখা বাঙ্গালী নদীর তীরে এ বাঁধটি তৈরি করা হয়। কিন্তু নির্মাণের পর রক্ষণাবেক্ষণের কাজ হয়নি বলে অভিযোগ রয়েছে স্থানীয়রা।

বগুড়া সার্কেল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, অতি বৃষ্টির কারণে ভাঙন দেখা দিয়েছে বগুড়ার শেরপুরের বাঙ্গালী নদীর বাঁধে। নদীভাঙনে এরইমধ্যে বাড়ি-ঘর হারিয়েছে ৫০টি পরিবার। এবার জরুরি ভিত্তিতে রক্ষণাবেক্ষণ কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে।


এ জাতীয় আরো খবর...