শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

নওগাঁ সীমান্ত দিয়ে ১৪ জনকে বিএসএফের পুশইন

নিজস্ব প্রতিবেদক / ১১৩ বার
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
নওগাঁ সীমান্ত

নওগাঁর কালুপাড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। যাদের অধিকাংশই নারী ও শিশু। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, রাতে কালুপাড়া সীমান্তের ৫০ গজ অভ্যন্তরে ঘুরাঘুরি করতে দেখে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- বাদশা মিয়া (২০), ইমরান গজী (৩৪), নাজমুল হাসান (২৪), মুসা মোল্লা (৪), রায়হান মোল্লা (৪), নূপুর খানম (২২), আশিকা (৪), মুনিয়া খাতুন (১৮), রাবেয়া শেখ (২৮), বাবু শিকদার (১৭), প্রিয়া শিকদার (২৬), ফাতেমা শেখ (৭), ববিতা শিকদার (৩৫) ও বিলি বেগম (৪০)। আটককৃদের বাড়ি খুলনা, নড়াইল ও যশোর জেলায় বলে জানাযায়।

ধামইরহাট থানার ওসি জানান, গত রাত ২টার পরে কালুপাড়া সীমান্তের ৫০ গজ অভ্যন্তরে নারী-শিশুসহ ১৪ জনকে ঘুরাঘুরি করতে দেখে বিজিবি। এ সময় তাদের আটক করে করা হয়। আটককৃতরা  জিজ্ঞাসাবাদ  জানায়, তারা দীঘদিন ভরতের বালুরঘাটসহ বিভিন্নস্থানে কাজ করতেন। হঠাৎই বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।

তিনি আরও জানান, সকালে বিজিবির পক্ষ থেকে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। থানায় হস্তান্তরের পর যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


এ জাতীয় আরো খবর...