শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

ঢাবি ছাত্রদলের হল কমিটিতে পদ পাওয়া ৬ জনকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ বার
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলভিত্তিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। শুক্রবার (৮ আগস্ট) ঘোষিত এই ৫৯৩ সদস্যের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। সমালোচনার মুখে বিষয়টি তদন্তে একটি কমিটিও গঠন করেছে ছাত্রদল। এই ঘটনার জেরে ছাত্রদলে পদপ্রাপ্ত ৬ জনকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি। শুক্রবার রাতে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। ছাত্রদল জানিয়েছে, ঢাবি শাখায় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ জাতীয় আরো খবর...