শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে মধুমতি নদীর বাঁধে ভাঙন

নিজস্ব প্রতিবেদক / ১২৬ বার
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরইমধ্যে পাড়ের কিছু অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। ভাটিয়াপাড়া বাজারের ব্যবসায়ীরা দোকান-পাট ও মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভাঙনকবলিত এলাকায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনার পর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাটিয়াপাড়া বাজারের মধুমতি নদী ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ফেলে নেয়া হয়েছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা। তবে বরাদ্দ পেলে স্থায়ী বাঁধ নির্মানের উদ্যোগ গ্রহন করা হবে।

জেলার কাশিয়ানী উপজেলার অন্যতম বাজার ভাটিয়াপাড়া বাজার। এ বাজারটি গড়ে উঠেছে মধুমতি নদীর কোল ঘেষে। এ বাজারটি নদীবন্দর হিসাবে ব্যবহার হবার পাশাপশি রয়েছে রেল স্টেশন। শুক্রবার (৮ আগস্ট) রাতে হঠাৎ করে মধুমতি নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এরইমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় ১০০ মিটার এলাকা। পানির স্রোতে ভেসে গেছে নদী শাসনের জিও ব্যাগ ও ব্লক।

একসময় মধুমতি নদী ও ভাটিয়াপাড়া বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছিল উত্তর বঙ্গের সাথে রেল যোগাযোগ। এখান থেকে রাজবাড়ি-গোয়ালন্দ ঘাট এবং উত্তর বঙ্গের পার্বতিপুর রেল যোগাযোগ চালু ছিল। নদীপথে খুলনা পর্যন্ত লঞ্চ ও নৌ যোগাযোগ চালু ছিল। সেই সময়কার উন্নত যোগাযোগের কারণে এখানে চারটি খাদ্য গুদাম গড়ে ওঠে। সেই সাথে ব্যাবসায়ীদের নিজস্ব শতাধিক গুদাম রয়েছে। পাশাপাশি গড়ে উঠেছে ছোট বড় এক হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, তহসিল অফিস ইত্যাদি।


এ জাতীয় আরো খবর...