শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

রাজধানীতে প্রাইভেটকারের ভেতর দুই মরদেহ

নিজস্ব প্রতিবেদক / ১২৯ বার
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রাজধানীর মৌচাক এলাকায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, নিহত দুজনেই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।

এর আগে, বেলা ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুজনের মরদেহ দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন, তারা ঘুমিয়ে আছেন। তবে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে রমনা থানায় খবর দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ বলছে, রোববার ভোরে সাদা রঙয়ের ওই প্রাইভেটকারটি হাসপাতালের বেজমেন্টের পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে পার্কিংয়েই ছিল। এদিকে, থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। গাড়ির মালিকের দাবি, গাড়ি থেকে উদ্ধার হওয়া দুই মৃত ব্যক্তির নাম নিজাম ও রায়হান।


এ জাতীয় আরো খবর...