শিরোনামঃ
বাফার স্টক না থাকায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের অর্থনীতি দেশী ট্যাংকার থাকতেও জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা কেন? রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

বাবা হারালেন আতিফ আসলাম

নিজস্ব প্রতিবেদক / ১৯৬ বার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বাবা হারালেন পাকিস্তানি সংগীত তারকা আতিফ আসলাম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন গায়কের বাবা মুহাম্মদ আসলাম। আতিফ আসলামের বাবার জানাজার নামাজ লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে অনুষ্ঠিত হবে। সেখানে পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে একত্রিত হবেন।

আতিফ আসলাম পাকিস্তানের অন্যতম জনপ্রিয় গায়ক। বিশেষ করে ভারতীয় চলচ্চিত্রে গান গাওয়ার জন্য তিনি বেশি সুপরিচিত। ১৯৮৩ সালে জন্মগ্রহণ করা এই শিল্পী ২০০০ সালের শুরুর দিকে তার প্রথম অ্যালবাম ‘জলপরী’ দিয়ে সংগীতজীবন শুরু করেন। আতিফ মূলত উর্দু ভাষায় গান করলেও আরো বেশ কয়েকটি ভাষায় গেয়েছেন।

তমঘা-ই-ইমতিয়াজ এবং লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসের মতো সম্মানজনক পুরস্কার জিতেছেন তিনি। তিনি ‘বোল’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ফোর্বস এশিয়ার ১০০ তারকার তালিকায় স্থান পেয়েছেন এই কণ্ঠশিল্পী।


এ জাতীয় আরো খবর...