শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

নেত্রকোণায় ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক / ৯৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নেত্রকোণা জেলা সেচ কার্যালয়ের একটি পুরাতন ভবন ভাঙার সময় ছাদ ধসে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে নাগড়া এলাকার ওই কার্যালয়ের পুরাতন একটি ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, জেলার আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) ও পলাশ হাটি গ্রামের দিপু মিয়া (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার নয়জন শ্রমিক একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি-সেচ) একটি পরিত্যক্ত ভবন ভাঙার কাজ করছিল। বিকেল পৌনে পাঁচটার দিকে ভাঙার সময় হঠাৎ ভবনের গ্যারেজের অংশের ছাদটি ধসে পড়ে। এ সময় পাঁচ শ্রমিক ছাদের নিচে চাপা পড়ে। পরে খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয়রা উদ্ধারকাজ চালায়।

এদিকে, স্থানীয়রা জানান, ভবন ভাঙায় নিয়োজিত শ্রমিকদেও কারও কোনো সুরক্ষা সামগ্রী ছিল না।


এ জাতীয় আরো খবর...