শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, সেনাবাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক / ১০৭ বার
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

রাজশাহী নগরীতে একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে নগরীর কাঁদিরগঞ্জ এলাকার “ডক্টর ইংলিশ” নামের ওই প্রতিষ্ঠান ঘিরে অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল।

কোচিং সেন্টারটির পরিচালক মুনতাসিরুল অনিন্দ্য, যিনি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, তিন বক্স এয়ারগান শিশা, ছয়টি দেশীয় অস্ত্র, একটি ট্রাজারগান, চারটি ওয়াকিটকি, একটি জিপিএস ডিভাইস, একটি ম্যাগনেট, একটি বাইনোকুলার, দশটি সিমকার্ড, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল বিদেশি মদ।

এছাড়া বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় এলাকা ঘিরে রাখা হয়। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। উদ্ধারকৃত সরঞ্জামগুলো জব্দ করে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।


এ জাতীয় আরো খবর...