শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক / ১৪০ বার
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
ডিবি হারুন

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তাদের তালিকা


এ জাতীয় আরো খবর...