শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ৪ যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১১৪ বার
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

কুমিল্লার পদুয়ার বাজারে কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকার চাপা পড়ার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলো একটি কাভার্ডভ্যান। পথে নুরজাহান রেস্টুরেন্টের বিপরীত পাশে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিচ্ছিলো। এ সময় সামনের কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এর নিচে চাপা পড়ে একটি প্রাইভেটকার ও সিএনজি। প্রাইভেটকারটিতে করে একই পরিবারের চারজন কুমিল্লার দিকে যাচ্ছিলেন। বাবা-মা ও দুই সন্তান ছিল কারটিতে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে, ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে চৌয়ারাবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।


এ জাতীয় আরো খবর...