শিরোনামঃ
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগ জামাতের অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

মার্কিন শুল্ক ইস্যুতে উভয়পক্ষই লাভবান হয়েছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মার্কিন শুল্ক ইস্যুতে উভয়পক্ষই লাভবান হয়েছে। বাংলাদেশ তার বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে পেরেছে। দেশের রফতানি বাজার বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে। শনিবার (২৩ আগস্ট) সকালে ‘ট্রাম্প টারিফ’ বিষয়ক এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, মার্কিন শুল্ক ইস্যুতে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন। কিন্তু তাতে তারা সফল হয়নি। আমরা যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চাই। ইতোমধ্যে ক্রয় আদেশও বাড়তে শুরু করেছে।

আলোচকরা বলেন, জাপান, কোরিয়া, ইউরোপের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদারে খেয়াল রাখতে হবে। মার্কিন শুল্ক হার আরও কমিয়ে আনার বিষয়ে চেষ্টা অব্যাহত রাখার তাগিদও দেন তারা।

প্রসঙ্গত, প্রথমে বাংলাদেশের থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল মার্কিন প্রশাসন। সবশেষ গত ৩১ জুলাই সেই শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করে যুক্তরাষ্ট্র।


এ জাতীয় আরো খবর...