শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ১৩৮ বার
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ময়নাতদন্ত শেষে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ ঢাকায় আনা হচ্ছে। রাজধানীর বাসাবোর বরদেশ্বরী কালী মন্দিরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার। এর আগে, আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে বিভুরঞ্জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকরা তার প্রতি শ্রদ্ধা জানান।

হাসপাতালের মেডিকেল অফিসার জানান, নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্বজনরা জানায়, বিভুরঞ্জনের মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড়ে নয় রাজধানীর বাসাবোর বরদেশ্বরী কালী মন্দিরে সৎকার করা হবে।

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার বাড়ি থেকে অফিসের কথা বলে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তার আগে একটি খোলা চিঠিতে নিজের হতাশা, বিষন্নতা আর বিভিন্ন অপ্রাপ্তির আক্ষেপ তুলে ধরেন তিনি।


এ জাতীয় আরো খবর...