শিরোনামঃ
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগ জামাতের অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

কাঁচা মরিচের দাম ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক / ১২২ বার
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

রাজধানীসহ সারা দেশের বাজারে কাঁচা মরিচের দামের ঝাঁজ এখন চরম পর্যায়ে। টানা বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় প্রতি কেজি কাঁচা মরিচের দাম খুচরা বাজারে ৩০০ থেকে ৩৬০ টাকায় পৌঁছেছে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি ও কিছু এলাকায় বন্যার কারণে মরিচের গাছ নষ্ট হয়ে গেছে। ফলে উৎপাদন কমে বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর সুযোগ নিয়ে আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন।

পাইকারি বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ কয়েক সপ্তাহ আগেও দাম ছিল ৬০ থেকে ১০০ টাকা। খুচরা বাজারে ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। পাড়া-মহল্লার দোকান ও ভ্যানচালকরা আরও বেশি দামে বিক্রি করছেন।

বিক্রেতারা জানান, মূলত বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। এ ছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন।

অন্যদিকে সবজির দামও বেড়েছে। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। প্রতিকেজি টমেটো ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০-১২০ টাকা, একইভাবে বেগুন ৯০-১০০ টাকা। করলা ৮০ টাকা, পটোল, ঝিঙে, ধুন্দল ৬০-৭০ টাকা, শসা ৬০-৮০ টাকা, কচুরমুখি ৮০-১০০ টাকা, কাঁকরোল ৮০-১০০ টাকা, সজনেডাটা ১২০-১৪০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা, কাঁচা পেঁপে ৩০-৪০ টাকা, কাঁচকলা ৩০-৪০ টাকা হালি, বরবটি ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ভোক্তারা বলছেন, বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। মৌসুমি শাকসবজির দামও হঠাৎ বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঝুড়ি সামলানো কঠিন হয়ে পড়েছে।


এ জাতীয় আরো খবর...