শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

নৌকাসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

নিজস্ব প্রতিবেদক / ১১০ বার
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে ১২ জন মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’। শনিবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার সুলতান মাঝির মালিকানাধীন ট্রলারটি টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্তচৌকি বি আর এম-৩ থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের জলসীমার ভেতর থেকে আটক করা হয়।

অপহৃত জেলেরা হলেন- মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) এবং একজন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, ফেরত আসা জেলেদের কাছ থেকে জানা যায়, শাহপরীর দ্বীপের দক্ষিণে নাইক্ষ্যংদিয়া নামক স্থানে আরাকান আর্মি দুটি স্পিডবোট যোগে এসে একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জন মাঝিমাল্লাদের আটক করে। পাশাপাশি আরো জানতে পারি এই ট্রলারটি শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার বাসিন্দা সুলতান মাঝির মালিকানাধীন ট্রলার।

সর্বশেষ গত ১২ আগস্ট একই এলাকায় টেকনাফ-সেন্টমার্টিনের মাঝামাঝি বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা নাইক্ষ্যংদিয়া থেকে আরও ৫ জন জেলেকে আটক করেছিল আরাকান আর্মি।


এ জাতীয় আরো খবর...