শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

জেল থেকে পালানো ৭০০ বন্দি গ্রেপ্তার হয়নি: কারা মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক / ১৫১ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

৫ আগস্টের আগে ও পরে জেল ভেঙে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনও নয়জন জঙ্গী, মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭৯ আসামিসহ ৭০০ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। মঙ্গলবার কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, ‘কারাগারে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ডিবিশন ক্যান্সেল করার মতো ঘটনা ঘটেছে।’

মাদকসহ নানা অনিয়মের অভিযোগে গত এক বছরে ৩৪ জনকে চাকরিচ্যুত, ৪৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কারা অধিদপ্তর।

কারাগারের অতিরিক্ত চাপ সামাল দিতে এরইমধ্যে দুটি কেন্দ্রীয় কারাগার ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, ‘দেশের বিভিন্ন কারাগারে এখন পর্যন্ত ১৬৩ জন ডিভিশনপ্রাপ্ত বন্দি রয়েছে।’


এ জাতীয় আরো খবর...