শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

কুয়েট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস-পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কুয়েটের বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ গুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। আসেননি কোনো শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানায়, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারসহ তাদের সব দাবি মেনে না পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে, বুধবার (২৭ আগস্ট) রাতে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন প্রকৌশল অধিকার আন্দোলনের নেতারা।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে হামলার প্রতিবাদে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক থেকে বের হয়ে এসে ফুলবাড়িগেট মোড়ে সড়ক অবরোধ করে।


এ জাতীয় আরো খবর...