শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

রাষ্ট্রের পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগে শুনানি ৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক / ১৪১ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের শুনানি হবে আপিল বিভাগে। আগামী ৪ নভেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আদালত এ তারিখ ধার্য করেছেন। এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার টানা শুনানির কারণে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম মামলার রিভিউ রায় পিছিয়ে দেওয়া হয়েছিল।

গত ২৭ এপ্রিল আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। এর আগে ৯ জানুয়ারি দ্রুত শুনানির আবেদন করেন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে সাংবিধানিক পদধারীদের উপরে রাখার পাশাপাশি জেলা জজদের পদক্রম আট ধাপ উন্নীত করে সচিবদের সমান করেন। এছাড়া প্রধান বিচারপতির পদক্রম জাতীয় সংসদের স্পিকারের সমান করা হয়।

এর পর ২০১৭ সালে মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির তৎকালীন চেয়ারম্যান পৃথক রিভিউ আবেদন করেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা আবেদনে পক্ষভুক্ত হন।


এ জাতীয় আরো খবর...