শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

সাবেক সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে অর্থপাচারের মামলা

নিজস্ব প্রতিবেদক / ১২২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
cid

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থপাচারের অভিযোগে মামলা করেছে সিআইডি। রাজধানীর বনানী থানায় এ মামলা করা হয়েছে। মামলায় মি. চৌধুরীর বিরুদ্ধে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। আজ বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মি. চৌধুরী এবং তার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল ও অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২০১৬ সালের ১৮ই অগাস্ট থেকে ২০২৪ সালের ৩০শে মে পর্যন্ত মোট নয় হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠায়।

এ সময় সরকার নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকার বেশি জনপ্রতি এক লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়।

এছাড়া পাসপোর্ট, কোভিড – ১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক বাবদ অতিরিক্ত ৩৬ হাজার ৫০০ টাকা আদায় করার প্রমাণ পাওয়া গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এসব অনিয়মের মাধ্যমে মোট ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার টাকার বেশি অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করেছে সিআইডি।

এ ঘটনায় ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালক মণ্ডলী এবং প্রতিষ্ঠানটির কর্মীদেরও অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

উল্লেখ্য, ইতোমধ্যেই সিআইডি মি. চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় পাঁচ কোটি ৯১ লাখ টাকার ব্যাংক হিসাব ফ্রিজ করেছে।


এ জাতীয় আরো খবর...