শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

‘লং মার্চ টু রংপুর’ ঘোষণা ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক / ১২৮ বার
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নেসকোর সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে গ্রেপ্তার না করলে সারাদেশ থেকে ‘লং মার্চ টু রংপুর’ কর্মসূচির ডাক দিয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা। বৃহস্পতিবার রাত ৮টায় গাজীপুরের শিববাড়ি মোড়ে বিক্ষোভ কর্মসূচি শেষে এ ঘোষণা দেয় ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন।

এর আগে প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবির প্রতিবাদ ও রংপুরে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোতে মব সৃষ্টির অভিযোগে সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ডিপ্লোমা প্রকৌশলীরা। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন। সন্ধ্যায় শিববাড়ি মোড়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান ডিপ্লোমা প্রকৌশলীরা। এসময় সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় বিএসসি ইঞ্জিনিয়ারদের উত্থাপিত তিন দফা দাবি যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। বক্তারা জানান, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দিলে হুমকির মুখে পরবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

সম্প্রতি বিএসসি ইঞ্জিনিয়ারদের রিটের আবেদনে ডিএমটিসিএল সেকশন ইঞ্জিনিয়ার পদের সকল পরীক্ষা স্থগিত করা হয়। বিষয়টিকে অযৌক্তিক উল্লেখ করে শিগগিরই পরীক্ষা কার্যকরের দাবিও জানান বক্তারা।

দশম গ্রেডে পরীক্ষার সুযোগ চাওয়া শিক্ষার্থীদের নানারকম স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান চাকরি প্রত্যাশীরা। ৪৮ ঘণ্টার মধ্যে নেসকো কর্মকর্তা রুকনুজ্জামানকে অব্যাহতি দিয়ে গ্রেপ্তারের পাশাপাশি শিগগিরই বৈঠকের মাধ্যমে সংকটের সমাধান না এলে আরও কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা।

একইসঙ্গে ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবি বিবেচনা করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংকট সমাধানের আহ্বান জানান আন্দোলনকারীরা।


এ জাতীয় আরো খবর...