শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

বেনাপোলে ব্যবসায়ীকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ২১৮ বার
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

যশোরের বেনাপোলে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ছোট আঁচড়া গ্রামে দিবাগত রাতে নিজ বাড়ির ভিতরে তাকে হত্যা করা হয়। নিহত মিজানুর বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তিনি পেশায় একজন কসাই।

মিজানুরের স্ত্রী জানান, তার স্বামীর সহকারী হিসেবে একজন ভ্যানচালক কাজ করতেন। রাত আড়াইটার দিকে ওই ভ্যানচালক এসে গরু জবাইয়ের কাজে যাওয়ার জন্য ডাকতে থাকেন। তখন তিনি ঘর থেকে বের হয়ে দেখেন তার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও মামলা হয়নি।

নিহত মিজানুরের প্রতিবেশী ইউনুস আলী বলেন, এলাকায় মিজানুর ভালো মানুষ হিসেবেই পরিচিত। তিনি গরু বেচাকেনা করতেন আর শুক্রবার বিক্রি করতেন গরুর মাংস। ঘটনার রাতে মহাজনের ফোনে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার উদ্দেশ্য মিজানুর ঘর থেকে বের হয়।


এ জাতীয় আরো খবর...