শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

নিজস্ব প্রতিবেদক / ১১৩ বার
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে বিকল হয়ে গেছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আক্তার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-জাঞ্জাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি সকাল ৮টা ৫মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনে আসে। এ সময় ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে ট্রেনের রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ইঞ্জিন বিকল হয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন ব্লক হয়ে গেলেও দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসেছে। ট্রেনটি দ্রুতই গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে বলে ধারণা করছি।


এ জাতীয় আরো খবর...