শিরোনামঃ
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগ জামাতের অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইর্য়ার্ডে এক দিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইর্য়ার্ডে এক দিনে রেকর্ড ৫ হাজার ১৯টি ই ইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল আটটা থেকে আজ (শুক্রবার, ২৯ আগস্ট) সকাল আটটা পর্যন্ত এ কন্টেইনার হ্যান্ডলিং হয়। এনসিটি ইয়ার্ড পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এ তথ্য নিশ্চিত করেছে।

এর মধ্যে আমদানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২ হাজার ১০১টি ই ইউস ও রপ্তানি কন্টেইনার ২ হাজার ৯১৮টি ই ইউস। গত ৭ জুলাই সাইফ পাওয়ার টেক থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পায় চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড।

সংস্থাটি জানায়, চলতি মাসের ২৮ দিনে এনসিটিতে সর্বমোট ১ লাখ ৯ হাজার একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে । অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩ হাজার ৯০৩ একক। যা পূর্বের তুলনায় ৪০% এর বেশি। এটি বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের ইতিহাসে একটি মাইলফলক।


এ জাতীয় আরো খবর...