শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মৌসুমী জাকসুর প্রার্থী

নিজস্ব প্রতিবেদক / ১২৮ বার
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

আসন্ন জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘বি ইউনিট’ এর ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী কাজী মৌসুমী আফরোজ। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে লড়বেন।

৫০তম আবর্তনের (২০২০-২১ সেশন) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মৌসুমী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি ক্যাম্পাসে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন।

মৌসুমী আফরোজ নির্বাচনে অংশগ্রহণের কারণ হিসেবে বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি শিক্ষাঙ্গনে মেয়েদের জন্য একটি নিরাপদ পরিবেশ ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং ক্যাম্পাসে সমান সুযোগ তৈরিতে কাজ করবো।’

শুধু অ্যাকাডেমিক উৎকর্ষ নয় বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে জানান।

মৌসুমী বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষাঙ্গনে পরিণত করাই আমার লক্ষ্য।’

জাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে এরমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে। ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া এবং পরবর্তীতে ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ায় মৌসুমীর প্রার্থিতা বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।


এ জাতীয় আরো খবর...