শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শহীদ মিনারে চলছে প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক / ১১৬ বার
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই মহাসমাবেশ শুরু হয়। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সহকারী শিক্ষকরা সমাবেশস্থলে উপস্থিত হন। এই মহাসমাবেশে রাজনৈতিক নেতারাও উপস্থিত থাকবেন।

তিন দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ; প্রধান শিক্ষকের শূন্য পদে ১০০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ এবং ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নিত স্কেলকে উচ্চতর গ্রেড হিসাবে বিবেচনা করা যাবে না।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, মহাসমাবেশে রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন।

এদের মধ্যে থাকবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জামায়েতে ইসলামীর আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেলারেল এবি এম ফজলুল করিম (সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়), নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয় আব্দুল হান্নান মাসউদ।

শামছুদ্দীন মাসুদ জানান, আজকের মহাসমাবেশের মাধ্যমে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।


এ জাতীয় আরো খবর...