শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি; ১৪৪ ধারার মেয়াদ বাড়লো

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষের পর টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন আরও একদিনের জন্য ১৪৪ ধারা বহাল রেখেছে। ফলে আজও (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো ক্যাম্পাসজুড়ে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

সংঘর্ষের প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করছে। সকালে গণতান্ত্রিক ছাত্র জোট ৬ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করে। তাদের দাবির মধ্যে রয়েছে—আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, ক্যাম্পাসের ভেতরে গণপরিবহন বৃদ্ধি, সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। এসময় সংগঠনটি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রধান প্রক্টরের পদত্যাগ দাবি করে।

দুপুরে প্রশাসনের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। তারা অভিযোগ করে, সংঘর্ষের ঘটনায় প্রশাসন চরম অবহেলা করেছে এবং একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি প্রকৃত আহতদের সংখ্যা নিয়েও গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বলে অভিযোগ তোলে তারা।

এদিকে, সার্বিক পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে আজ বিকেল ৩টায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এ জাতীয় আরো খবর...