শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

বিসিবি নির্বাচনে লড়বেন বর্তমান সভাপতি আমিনুল

নিজস্ব প্রতিবেদক / ১১৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে তিনি নির্বাচনে না থাকার ইঙ্গিত দিয়েছিলেন। এবার পরিচালক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বুলবুল।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। এসময় তিনি জানান, “আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছি। সুষ্ঠু নির্বাচনই আমাদের লক্ষ্য। এখানে সভাপতির পদে সরাসরি ভোট হয় না, পরিচালকদের ভোটের মাধ্যমেই সভাপতি নির্ধারিত হন। তাই আমি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করব।”

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালকের পদ তিনটি ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন। আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে আসেন আরও ১০ জন এবং বিশেষ কোটায় একজন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন দু’জন পরিচালক। সবমিলিয়ে ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের ভোটেই বিসিবির পরবর্তী সভাপতি নির্ধারণ করা হয়।


এ জাতীয় আরো খবর...