শিরোনামঃ
দেড় লাখ কোটির খেলাপি ঋণের বোঝা: নেতৃত্বহীনতায় ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে ঘন ঘন লোডশেডিং ও ওভারলোডিং: কোল্ডস্টোরেজে পচছে আলু, বাড়ছে জেনারেটর খরচ জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

‘শাকিব-চৌহানের দরদ বিশ্বরেকর্ড গড়বে’

নিজস্ব প্রতিবেদক / ২৩০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’। আগামী ১৫ নভেম্বর সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিয়েছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, সেন্সর বোর্ডের সদস্যদের কয়েকজন সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। শাকিব খানের অভিনয় তাদের ভালো লেগেছে, সেটাও জানিয়েছেন। সার্টিফিকেশন বোর্ড থেকে অনেকের প্রশংসা পেয়েছি, যা আমার জন্য আনন্দের। ‘দরদ’ সিনেমার কিছু বিষয় সারাবিশ্বে রেকর্ড করবে এটা আগেই বলে রাখছি। যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে। একমাস প্রচারণার সুযোগ পাচ্ছি, আশা করছি দারুণ কিছু হবে।

গেল ঈদুল আজহার দিন ‘দরদ’ সিনেমার টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্প এই সিনেমার টিজার নজর কাড়ে। দেড় মিনিটের টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও সাসপেন্স চোখে পড়ে।

শাকিব খান, সোনাল চৌহান ছাড়া ‘দরদ’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেবসহ অনেকেই।


এ জাতীয় আরো খবর...