শিরোনামঃ
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ উপায় ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন

যাত্রাবাড়ি থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
DMP

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানা থেকে লুট হওয়া পুলিশের ৮টি সাউন্ড গ্রেনেট, একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, গত ৩১ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকা থেকে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৪টি সাউন্ড গ্রেনেট উদ্ধারসহ মোহাম্মদ ফয়সাল খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ৪টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। তবে সাউন্ড গ্রেনেডের কোন সিরিয়াল নম্বর না থাকায় এগুলো কোন থানা থেকে লুট হয়েছিলো সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের কচুয়ায় মাঝিরকান্দি এলাকা থেকে ৫ আগস্ট যাত্রাবাড়ী থানা থেকে অস্ত্র লুট হয়ে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্রের সিরিয়াল দেখে বোঝা যায় যাত্রাবাড়ী থানা থেকে এই অস্ত্র লুট হয়েছে।


এ জাতীয় আরো খবর...