শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

অনুপ্রবেশের অপেক্ষায় প্রায় তিনশ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশে অনুপ্রবেশের জন্য নাফ নদীর পূর্ব তীরের ফেরানফ্রু গ্রামে অপেক্ষা করছে অন্তত ৩০০ রোহিঙ্গা। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩ আগস্ট) রাতেই তারা বাংলাদেশে অনুপ্রবেশের পরিকল্পনা করেছে।

জানা গেছে, আজ মিয়ানমারের বুথিডং শহর থেকে দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট ৪১ জন রোহিঙ্গা নাফ নদীর পূর্ব তীরে এসে পৌঁছেছে। বর্তমানে তারা এই গ্রামের চারটি ঘরে বিভক্ত হয়ে অবস্থান করছে। এর আগে গতকাল মঙ্গলবার প্রায় দুই শতাধিক রোহিঙ্গা একই স্থানে জড়ো হয়।

অনুপ্রবেশের সম্ভাব্য দুটি রুটও চিহ্নিত করা হয়েছে। প্রথমটি— ফেরানফ্রু হয়ে রোয়াইঙ্গাধং পথ ধরে জালিয়ার দ্বীপের উত্তরে বিপি–৮ হ্নীলা রোয়াইঙ্গা খালি পয়েন্ট দিয়ে প্রবেশ। এ ক্ষেত্রে আরাকান আর্মির মদদপুষ্ট স্থানীয় রোহিঙ্গা দালাল ও বাংলাদেশের স্থানীয় দালালরা সহযোগিতা করছে।

দ্বিতীয়টি— ফেরানফ্রু হয়ে জালিয়ার দ্বীপের দক্ষিণ দিকে বিপি–০৩ শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে প্রবেশের প্রস্তুতি।

নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আরাকান আর্মি রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশে বাধা দিচ্ছে না; বরং যারা বাংলাদেশে যেতে চায় তাদের কাছ থেকে মাথাপিছু ২০ হাজার কিয়াত ট্যাক্স আদায় করছে। সাধারণত রাত ৮ থেকে ৯টার মধ্যে তারা নৌকায় মিয়ানমার থেকে বাংলাদেশের কাছাকাছি এসে নাফ নদীতে নোঙর ফেলে অপেক্ষা করে। পরে ভোরে পরিস্থিতি অনুকূল মনে হলে বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় বাঙালি দালালরা তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়।


এ জাতীয় আরো খবর...