শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে ফলপ্রসূ বৈঠক

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ বার
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর আরো কাছাকাছি পৌঁছেছে। আজ বুধবার উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয়পক্ষ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শফি দার রাজধানী ঢাকার বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি’র (সিএএবি) সদর দপ্তরে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আজকের বৈঠকে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন, সরাসরি বিমান চলাচল পুনরায় চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে।

তারা বিমানখাতে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) প্রধান নির্বাহী কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...