শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

রাজসাক্ষী মামুনের জেরা আজ

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন | ফাইল ছবি

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামিপক্ষের আইনজীবী অবশিষ্ট জেরা করবেন আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে তার জেরা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর এই মামলার আসামি থেকে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক আইজিপি মামুন। জবানবন্দিতে তিনি আওয়ামী লীগ সরকারের সময় পুলিশে রাজনৈতিক প্রভাব ও গ্রুপিংয়ের কথা তুলে ধরেন।

তিনি আরও জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছিল। এই জঘন্য অপরাধে নিজের দায় স্বীকার করে তিনি শহীদ ও আহত পরিবারসহ দেশবাসীর কাছে এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন।

চৌধুরী মামুনসহ এখন পর্যন্ত মোট ৩৬ জন সাক্ষী এই মামলায় জবানবন্দি দিয়েছেন। সাক্ষীরা তাদের জবানবন্দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ গণহত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


এ জাতীয় আরো খবর...