শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

৩ দফা দাবি আদায়ে অনশনে ববি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের তিন দফা দাবিতে অনশনে বসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাতজন শিক্ষার্থী। এই সাত শিক্ষার্থীর মধ্যে একজন নারী শিক্ষার্থীও রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে অনশনে বসেছেন। আজ শুক্রবারও (৫ সেপ্টেম্বর) তাদের অনশন চলমান রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের পরিধি বৃদ্ধি, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছিলেন। একপর্যায়ে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কও অবরোধ করেন। কিন্তু কতৃপক্ষের কোনো পদক্ষেপ না থাকায় তারা অনশন কর্মসূচী শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে বলে জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম জানান, অভিভাবক হিসেবে তিনি রাতেও শিক্ষার্থীদের পাশে ছিলেন।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছে তা যৌক্তিক। ইতোমধ্যে পরিবহন সংকট নিরসনের জন্য একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ চলছে বলেও জানান উপাচার্য।


এ জাতীয় আরো খবর...