শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে; প্রাণহানি বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ বার
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস আনন্দ পরিবহন চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রী কলেজের সংলগ্ন খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের রায়পুরগামী বাসটি দুর্ঘটনার মুখে পড়ে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৭টায় নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদ্দেশে রওনা হয় আনন্দ পরিবহনের একটি বাস। বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিল।

বাসটি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রী কলেজের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খালে পড়ে যায়।

প্রথমে ঘটনাস্থলে দু’জনের মুত্যু হয়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। সে সময় গুরুতর আহত ছিল আরও কয়েকজন। তার মধ্যে দু’জন হাসপাতালে মারা যায়। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচজনে। সেই সঙ্গে আহতের সংখ্যা অনেক বলে জানা গেছে।


এ জাতীয় আরো খবর...