শিরোনামঃ
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগ জামাতের অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে নতুন কূপের সন্ধান, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

নিজস্ব প্রতিবেদক / ১২৯ বার
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

হবিগঞ্জের বাহুবলে রশিদপুর গ্যাসক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের নতুন প্রবাহ ধরা পড়েছে। ৩ নাম্বার কূপের সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম চালানোর পর এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন রশিদপুর গ্যাসক্ষেত্রের ডিজিএম সুমন বৈদ্য।

জানা গেছে, ৩ নাম্বারের কূপ থেকে আগামী ১০ বছর কূপটি থেকে ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির ধারণা করা হচ্ছে। ওয়ার্কওভার কাজে প্রায় ৭৩ কোটি টাকার মতো খরচ প্রাক্কলন করা হয়েছে। আর কূপটি থেকে প্রাপ্ত ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাসের দাম (আমদানিকৃত এলএনজির মূল্য ঘনমিটার ৬৫ টাকা) ৪ হাজার ৭০০ কোটি টাকা। পাশাপাশি কূপ থেকে গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে কনডেনসেট পাওয়া যাবে।


এ জাতীয় আরো খবর...