শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ঢাবির প্রবেশপথে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক / ১১৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সকাল থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পরিচয় নিশ্চিত না হলে ও বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ মোড় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে দেওয়া হয়েছে ব্যারিকেড। ব্যারিকেডের ভেতরে পুলিশের সদস্যরা অবস্থান করছেন, আর অন্য পাশে শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানার সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দুই হাজার ৯৬ পুলিশ সদস্য দায়িত্বে

এর আগে, সোমবার সন্ধ্যায় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তায় ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে থাকছে ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত টিম ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ।

তিনি বলেন, ডাকসুর নিরাপত্তা নিশ্চিত করতে গত এক সপ্তাহ ধরে নানাবিধ পুলিশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আশা করছি বড় কোনো ঘটনা ঘটবে না। প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে।

ডিএমপি কমিশনার আরও জানান, সোমবার রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিরাও অস্ত্র বহন করতে পারবেন না। এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...