শিরোনামঃ
ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি চুক্তির জালে অবরুদ্ধ পদোন্নতি: শীর্ষ প্রশাসনে বাড়ছে ক্ষোভ ও হতাশা দেড় লাখ কোটির খেলাপি ঋণের বোঝা: নেতৃত্বহীনতায় ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে ঘন ঘন লোডশেডিং ও ওভারলোডিং: কোল্ডস্টোরেজে পচছে আলু, বাড়ছে জেনারেটর খরচ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

নিয়ম ভেঙ্গে ভোটকেন্দ্রে ঢুকলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

নিজস্ব প্রতিবেদক / ১৩২ বার
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নিয়ম লঙ্ঘন করে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে প্রবেশ করেন আবিদুল ইসলাম খান।

এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ সময় তার পাশে ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার শামীম রেজা উপস্থিত ছিলেন কিন্তু তিনি তাকে কোনো প্রকার বাধা দেননি।

ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক জানান, ‘প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’ পরবর্তীতে জগন্নাথ হলের ভোট কেন্দ্র থেকে কাজী মোস্তাক গাউসুল হক বলেন, ‘আমি এখানে আসার পর কাউকে পাইনি। আর কেউ ঢুকতে পারবে না।’


এ জাতীয় আরো খবর...