শিরোনামঃ
মানবাধিকার ঝুঁকি ও অনিয়মের অভিযোগ: বিচারাধীন বন্দীর ভিড়ে উপচে পড়া কারাগার বিজ্ঞাপন সরিয়ে নিতে শাহরুখ, অজয়, টাইগারকে নোটিশ আমদানি বিলাসিতার চড়া মাশুল: দেশীয় অনুসন্ধানেই লুকিয়ে টেকসই জ্বালানি গ্যাস-বিদ্যুৎ বিভ্রাটে থমকে শিল্পচাকা: ঝুঁকিতে দেশের রপ্তানি বাণিজ্য তরঙ্গ নীতির রূপান্তর: রাজস্বের মোহ কাটিয়ে ডিজিটাল ভবিষ্যতের সন্ধানে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠন করছে সরকার : রিজভী নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: তথ্য উপদেষ্টা এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী হাই স্কুল-মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ হবে: শিক্ষামন্ত্রী ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক / ১৩৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেয়া হয়।

বার্তায় বলা হয়, নেপালে বর্তমানে নিরাপত্তাজনিত পরিস্থিতি উদ্বেগজনক। তাই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের বাইরে অযথা বের না হয়ে ঘর বা হোটেলে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে নতুন করে নেপাল ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া, যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে— মো. সাদেক: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯, সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১


এ জাতীয় আরো খবর...