শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সেনাবাহিনীর বিশেষ বিমানে নেপাল থেকে আজ দেশে ফিরবে ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক / ২২৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষের সবুজ সংকেত মেলায় আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। তিনি জানান, শুধু খেলোয়াড়রা নয়, একই বিমানে ফিরবেন নেপালে আটকে থাকা ক্রীড়া সাংবাদিকরাও।

এশিয়ান কাপ বাছাইপর্বে প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়ে মহাবিপদে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে নিজেদের লক্ষ্য পুরোপুরি পূরণ তো হয়নি উল্টো টিম হোটেলে বন্দী অবস্থায় শঙ্কার মধ্যে দিন পার করছেন জামাল ভূঁইয়ারা।

তবে আটকে পড়া ফুটবল দলসহ ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তৎপর বাফুফের পাশাপাশি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে উড়িয়ে আনা হবে নেপালে ফুটবল দলের সঙ্গে সফর করা সবাইকে।


এ জাতীয় আরো খবর...