শিরোনামঃ
বাফার স্টক না থাকায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের অর্থনীতি দেশী ট্যাংকার থাকতেও জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা কেন? রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

হুমাইরার মৃত্যু রহস্য, কী আছে ফরেনসিক রিপোর্টে?

নিজস্ব প্রতিবেদক / ২২২ বার
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
humaira asghar

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগারের রহস্যজনক মৃত্যুর পর তার পরিধেয় পোশাক থেকে রক্তের দাগের সন্ধান মিলেছে। ফরেনসিক প্রতিবেদনে উঠে আসা এ তথ্য তার মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত করেছে। দেশটির গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, হুমাইরার টি-শার্ট ও ট্রাউজারে রক্তের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। কারণ তার দেহের কঙ্কাল ছাড়া গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ অঙ্গের অনুপস্থিতি তদন্তকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে যা তার মৃত্যুর কারণ উদঘাটন কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, পাকিস্তানে জাতীয় রক্ত ও ডিএনএ ডেটাবেজ না থাকা জৈবিক নমুনা মেলানোর ক্ষেত্রে একটি বড় বাধা।

পুলিশের সূত্র অনুযায়ী, হুমাইরার একটি মোবাইল ফোন এখনো নিখোঁজ রয়েছে। তদন্তকারীদের ধারণা মোবাইলে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, যা তার শেষ দিনগুলো এবং সম্ভাব্য কোনো হুমকির বিষয়ে আলোকপাত করতে পারে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই হুমাইরা আসগারকে তার ডিফেন্স ফেজ ভি-এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। গত সাত বছর ধরে তিনি সেখানে একাই থাকতেন।


এ জাতীয় আরো খবর...