শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

গণহত্যার সঙ্গে জড়িতরা ভোটে কোনোভাবেই অংশ নিতে পারবেন না: সিইসি

নিজস্ব প্রতিবেদক / ১০৭ বার
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘গণহত্যার সঙ্গে জড়িতরা ভোটে কোনোভাবেই অংশ নিতে পারবেন না।’ স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) কানাডায় স্মার্টকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

এদিকে, কানাডা থেকেও প্রবাসীরা এবার ভোট দেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তারা বলছেন, সরকারের অভূতপূর্ব এই উদ্যোগ রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান আরও বাড়িয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের আরও কয়েকটি দেশের মতো কানাডা থেকেও ভোট দেয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন প্রদেশে বসবাসকারী বাঙালিরা। এই সুযোগ করে দেয়ার জন্য বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারা।

গণমাধ্যমে বক্তব্যে তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। যাদের আদালত ফেরারি ঘোষণা করবে, তারা ভোটে অংশ নিতে পারবেন না।

অন্তত ৪০টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দেশের উন্নতিতে রেমিট্যান্স পাঠিয়ে সর্বাত্মক সহযোগিতা করেন তারা।

গেলো বছর গণঅভ্যুত্থানেও অগ্রণী ভূমিকা রাখেন প্রবাসীরা। তাদের প্রতি এই সম্মান দেখানো অত্যন্ত গৌরবের বলছেন সবাই।


এ জাতীয় আরো খবর...