শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ছাত্রসংসদ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতা জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক / ১২৮ বার
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

সম্প্রতি দুই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ‘জাকসুতে শুধু ছাত্রদল নয় বিভিন্ন প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, তাতেই বোঝা যায় সেখানে কোন কিন্তু আছে।’

এসময়, দেশকে পিছিয়ে দেয়ার জন্য দেশ বিরোধী শক্তি ও পলায়নকৃত স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে সব অপচেষ্টা রুখে দেয়া সম্ভব।’

আরও বলেন, ‘মানুষ নির্বাচন ব্যবস্থার উপর আস্থা রাখতে চায়। কিন্তু যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত তারা যেনো এমন কিছু না করে যাতে মানুষের আস্থা নষ্ট হয়। প্রতিদ্বন্দ্বী দলগুলোর নির্বাচন বর্জন করতে হয়।’


এ জাতীয় আরো খবর...