শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক / ১০১ বার
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। গত শেখ হাসিনা সরকার এমন ব্যবস্থা করেছিলেন, যাতে বিএনপি ও জামায়াত নির্বাচনে আসতে না পারে। কিন্তু বর্তমানে আইন করে কিছু দলকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মীসভায় দেয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।

অর্ন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে সেটা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

তিনি অভিযোগ করেছেন, অর্ন্তবর্তী সরকার অন্যায়ভাবে মানুষকে জেলে দিচ্ছে, সাংবাদিকদের চাকরিচ্যুত করছে। মুক্তিযুদ্ধকে খারাপ হিসেবে চিত্রিত করছে। মুক্তিযুদ্ধের বিরোধী যারা অবস্থান নেবে, তাদের ভালো হিসেবে চিত্রিত করছে।

জুলাই আন্দোলনকে বেগবান করতে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে কি না তা তদন্ত করতে হবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

অর্ন্তবর্তী সরকারের নিয়োগকর্তা ছাত্রদেরও নিয়োগকর্তা আছে কি না তাও দেখতে হবে, এমন কথা বলেন জি এম কাদের।


এ জাতীয় আরো খবর...