শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ বার
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

একটি তুলনামূলক ফাঁকা সড়ক দিয়ে চারজন নারী পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে বেপরোয়া গতিতে একটি প্রাইভেট কার এসে তাঁদের ধাক্কা দেয়। এতে অন্তত একজন গাড়ির নিচে চাপা পড়েন। বাকিরা ধাক্কা খেয়ে আশপাশে ছিটকে পড়েন। গুরুতর আহত সেই নারী চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার হাসপাতালে মারা গেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির ৪ নম্বর সড়কে চার নারীকে ধাক্কা দেওয়ার এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থানা-পুলিশ প্রাথমিক তদন্ত করলেও প্রাইভেট কারটি শনাক্ত করতে পারেনি।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ধাক্কা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে প্রাইভেট কারটি থেমে যায়। এ সময় চারপাশের মানুষজন এগিয়ে এলে ব্যাক গিয়ারে একটু পেছনে এসে চাপাপড়া নারীর ওপর দিয়ে গাড়িটি সেখান থেকে দ্রুতগতিতে চলে যায়।

এ ঘটনায় আহত যে নারী গেলো রাতে মারা গেছেন, তাঁর নাম তানিয়া আক্তার। তাঁর স্বামীর নাম রনি চৌধুরী। পুলিশ ওই নারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি। ওই নারীর সঙ্গে আহত অন্যরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

 


এ জাতীয় আরো খবর...