শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

ইহুদিদের পছন্দের পিআর ব্যবস্থা দেশের মানুষ মানবে না: আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক / ১১৪ বার
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ইহুদিদের পছন্দের পিআর ব্যবস্থা বাংলাদেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে এসব বলেন তিনি।

পিআর একটি উদ্ভট আলোচনা উল্লেখ করে রিপন বলেন, ‘যে পদ্ধতি ইসরাইলে আছে সেটি বাংলাদেশে কেন?’ এসময় বাংলাদেশের গণতন্ত্র সংকটের মধ্যে আছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ ও ভারতের নীলনকশা বাস্তবায়ন হতে দেয়া হবে না উল্লেখ করে আসাদুজ্জামান রিপন বলেন, ‘সব ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।’


এ জাতীয় আরো খবর...