শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ন্যায্য মজুরিসহ বিভিন্ন দাবিতে আজও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এতে দ্বিতীয় দিনের মতো এসব জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটের বাস চলাচল। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস।

চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়া আসায় প্রতি ট্রিপে ১,৩৫০ টাকা পায় একজন বাস চালক। সুপারভাইজার ও হেলপার পায় ৫শ’র কিছু বেশি। গত ১৫ বছর ধরেই বহাল রয়েছে এ কাঠামো। দফায় দফায় আলোচনায় বসেও কোন সুরাহা হয়নি। মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছেন তারা।

অপরদিকে, দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা।


এ জাতীয় আরো খবর...