শিরোনামঃ
২০৩৪ সালের মধ্যে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে : ববি হাজ্জাজ ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা ১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়: আইনমন্ত্রী শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি চালুর উদ্যোগ নিয়েছে সরকার: অনিন্দ্য ইসলাম বিদেশি কোম্পানির হাতে টার্মিনাল ও জাতীয় স্বার্থের প্রশ্ন খেলাপি আতঙ্কে থমকে প্রণোদনা নতুন আলোচনা রিকনসিলিয়েশন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

যেকোনো মূল্যে সাংবাদিকদের ওয়েজ বোর্ড চান তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ২০০ বার
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

শ্রম মন্ত্রণালয়ের অধীনে সাংবাদিকদের ওয়েজ বোর্ড চান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। যেকোনো মূল্যে সাংবাদিক নেতাদের দাবি বাস্তবায়ন চান তিনি। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (খসড়া) সংক্রান্ত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সাংবাদিকেরা অনেকদিন ধরেই মজুরি বোর্ড চাচ্ছেন। এক্ষেত্রে মালিকপক্ষকে রাজি হতে হবে। তাদেরও কথা বলার জায়গা রয়েছে। মালিকপক্ষের সদিচ্ছার অভাবেই বাস্তবায়ন হয়নি এতদিন।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন। ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে।’

দীর্ঘদিনের এ দাবির বাস্তবায়ন নিয়ে নিজের আগ্রহের কথা জানান তথ্য উপদেষ্টা। এ সময় তিনি জানান, যে কদিন হাতে সময় আছে এরমধ্যেই দুটি বিষয় সমাধান করে যেতে চান।

আলোচনায় সাংবাদিক সংগঠনের নেতা, তথ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাসস অংশ নিলেও ছিলেননা মালিক পক্ষের প্রতিনিধি। আলোচনায় ওঠে আসে সাংবাদিকদের নিরাপত্তা, মামলা, জরিমানা, বেতনসহ নানা বিষয়। এ সময় ওয়েজ বোর্ড কমিটিতে শ্রম মন্ত্রণালয়ের কোন প্রতিনিধি না থাকা নিয়েও প্রশ্ন করেন তথ্য উপদেষ্টা।


এ জাতীয় আরো খবর...