শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

তরুণ-তরুণীকে ঘরে আটকে রাতভর নির্যাতন, সকালে খুঁটিতে বেঁধে পিটুনি

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কিশোরগঞ্জে পরকীয়ার অভিযোগে তরুণ-তরুণীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেত্রাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগের পর দু’জনকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী তরুণীর স্বামী সৌদি আরব প্রবাসী। ওই তরুণী পার্শ্ববর্তী চারিয়া গ্রামের তরুণ ওয়াহিদের (২৯) সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তুলেছে অভিযোগ করে শনিবার রাতে তাদের একটি ঘরে আটক রেখে রাতভর নির্যাতন করা হয়। পরদিন সকালে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে হাবিবুর রহমান পিটুনি দেন। এ সময় কুলসুম নামে এক নারীকেও তাদের পিটুনি দিতে দেখা গেছে। নির্যাতনে হাবিবুকে কয়েকজন সহযোগিতা করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নির্যাতনের শিকার তরুণী বলেন, শনিবার গভীর রাতে আসামিরা তার ঘরে ঢুকে স্বর্ণালংকার ও টাকাপয়সা নিয়ে যায়। এরপর ওয়াহিদকে ধরে এনে একই কক্ষে তাদের আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়। পরদিন সকালে আবার দু’জনকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধ নির্যাতন করা হয়েছে। এ ঘটনার পর তিনি কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ শাহরিয়ার জানান, তরুণী আশঙ্কামুক্ত হলেও আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। ওয়াহিদও চিকিৎসা নিয়েছেন।

ওয়াহিদের বাবা মজলু মিয়া কটিয়াদী থানায় অভিযোগ দিলে গতকাল বুধবার কুলসুম ও বোরহান উদ্দিনকে পুলিশ আটক করে।

পুলিশ দায়ী অন্য ব্যক্তিদেরও আটকের চেষ্টা করছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।


এ জাতীয় আরো খবর...