শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে তিনি এ তথ্য জানান।

এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবার নেতা তিনি।’

তিনি বলেন, ‘আমি কয়েকদিন আগেও বলেছি। আপনারা দেখতে পাবেন, কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে কেবল বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন।’

এসময় নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি মহাসচিবসহ রাজনৈতিক নেতাদের আওয়ামী লীগ কর্মীরা যেভাবে হেনস্তা করেছে, তার সমালোচনা করেছেন জাহিদ হোসেন। তিনি বলেন, ‘এই দলের ইতিহাস, এই দলের নেতাদের ইতিহাস কোনো দিনই জনগণের পক্ষে ছিল না। তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন, জনগণের ওপরে চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করেন।’

তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে ১৮ মাস আগে থেকে আমাদের এই কাজ শুরু হয়েছে। আপনারা যেটাকে নির্বাচনী প্রক্রিয়া বলেন, অর্থাৎ মনোনয়ন, বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা যা সিট আছে তার চেয়ে ১০ গুণ বেশি। কাজেই কে প্রার্থী হবেন, কে হবেন না, তা আমাদের স্থানীয় নেতা, জেলার নেতা ও আমাদের দলের পক্ষ থেকে জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যারা এলাকায় জনপ্রিয় বিএনপি তাদের মনোনয়ন দেবে।’


এ জাতীয় আরো খবর...