শিরোনামঃ
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

ক্যাটরিনার মত ত্বক পেতে চাইলে যা করতে হবে

নিজস্ব প্রতিবেদক / ১৫৫ বার
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

তারকাদের সদা উজ্জ্বল ত্বক দেখলে বিস্ময় বোধ হয়? প্রশ্ন জাগে, নামী-দামি প্রসাধনী, ট্রিটমেন্টেই কি একমাত্র কারণ? ধারণা ভেঙে দিয়েছেন বলিউডের সুন্দরী ক্যাটরিনা কাইফ। সাধারণদের মতো সাদামাঠা, সহজ, সরল টোটকায় ভরসা রাখেন ভিকি কৌশলের স্ত্রী। পার্থক্য কেবল, নিয়মানুবর্তিতা। সঠিক যত্ন ও নিয়মিত অভ্যাস। এক দিনের জন্যেও নিয়মভঙ্গ না করার প্রচেষ্টা। চটকদার প্রসাধন নয়, বরং সহজ কিছু দৈনন্দিন রুটিনই এনে দেয় ত্বকে ও মুখে প্রাকৃতিক দীপ্তি।

ক্যাটরিনা জানিয়েছেন, দিনের শুরুটা একেবারে স্বাভাবিক, সহজ রাখার চেষ্টা করেন তিনি। শরীর ও মনের ভারসাম্য বজায় রাখার জন্য কয়েকটি নিয়ম মেনে চলেন। সেগুলির মধ্যে দু’টি ধাপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

প্রথমত, ভোরে ঘুম থেকে উঠেই তিনি কয়েক গ্লাস গরম জল পান করেন। কখনও লেবু মিশিয়ে, কখনও বা আদা দিয়ে। শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখা এবং হজম শক্তি বাড়ানোর জন্য এই অভ্যাস তাঁর কাছে অপরিহার্য। দ্বিতীয়ত, জলপানের পর হালকা স্ট্রেচিং এবং সহজ যোগাভ্যাস করেন ৪২ বছরের অভিনেত্রী। শরীরকে ধীরে ধীরে সজাগ করে তোলার এই উপায়গুলির জুড়ি মেলা ভাল। এতে রক্তসঞ্চালন বৃদ্ধি পায় এবং মানসিক স্বস্তি আসে।

গরম জল পান করা ও সামান্য শরীরচর্চা— নিয়মিত এই দু’টি সহজ অভ্যাসে শরীর যেমন সুস্থ থাকে, তেমনই ত্বকেও ফুটে ওঠে প্রাকৃতিক আভা। ক্যাটরিনার মতে, সৌন্দর্যের আসল রহস্য লুকিয়ে আছে সরলতায় ও নিয়মে।


এ জাতীয় আরো খবর...