শিরোনামঃ
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগ জামাতের অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

মহানায়কের গান: মুক্তি পেলো সিজন ২-এর দ্বিতীয় গান

অনলাইন ডেস্ক / ২৪৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত

বাংলা সিনেমায় সত্তর-আশি দশকের মহানায়ক ছিলেন বুলবুল আহমেদ। ‘মহানায়কের গান’ সিজন-১-এ বুলবুল অভিনীত সিনেমার কিছু কালজয়ী গান গেয়েছিলেন তার বড় মেয়ে তাহসিন ফারজানা তিলোত্তমা। এবার গেয়েছেন সিজন-২-এ। এই সিজনে তিনি গেয়েছেন বুলবুল আহমেদ অভিনীত ‘সঙ্গীনি’ সিনেমার ‘দুটি মন যখন কাছে এলো’ গানটি। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক সিলন টি।

এবার দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হলো সিলন টির বিশেষ আয়োজন ‘মহানায়কের গান’ সিজন ২-এর দ্বিতীয় গান।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি এবং বুলবুল আহমেদ অভিনীত দেবদাস চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’। গানটি নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে হাজির হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে দেখা যাচ্ছে সিলন টির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

সিজন ২-এর ৬টি গানে কণ্ঠ দিয়েছেন মহানায়ক বুলবুল আহমেদের কন্যা তাহসিন ফারজানা তিলোত্তমা। এর আগে বুলবুল আহমেদের জন্মদিন উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত সিজন ২ -এর প্রথম গান সঞ্জিনী চলচ্চিত্রের ‘দুটি মন যখন কাছে এলো’। গানটি এরই মধ্যে দর্শকের মাঝে প্রশংসা কুড়াচ্ছে।

মহানায়কের গান সিজন ২-এর বিশেষ আয়োজনে হাজার মনের কাছে প্রশ্ন রেখে, জন্ম থেকে জ্বলছি মাগো, আবার দুজনে দেখা হলো এবং দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় গানগুলো থাকছে।


এ জাতীয় আরো খবর...